বিয়ের চাপ সহ্য করতে না পেরে কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেন তরুণ
বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়ায় সৃষ্ট ক্ষোভ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


