ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করায় দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, ফলে বাড়তে পারে শীতের অনুভূতি।


