বেলজিয়ামে ধর্মঘটে বাতিল শত শত ফ্লাইট, বন্ধ ট্রেন চলাচল
ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বেলজিয়ামে দেশব্যাপী ধর্মঘটে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজধানী ব্রাসেলসসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট।

