কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার মালিককে খুঁজে ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের আলফাত স্কয়ার এলাকায় একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি।


