এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেল ২০ শিক্ষার্থী
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বদলে গেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। খাতা পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন, যাদের মধ্যে ২০ জনই আগে অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়েছিল।


