দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের চেষ্টা, তীর্থযাত্রী আটক
সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের সময় বিশ্বজিৎ রায় (২৫) নামে একজন তীর্থযাত্রীকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস ইত্তেফাক ডিজিটালকে এ তথ্য জানিয়েছেন।



