মাত্র ২ মিটারের ‘খুদে চাঁদ’ ঘুরছে পৃথিবীর চারপাশে
পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরছে প্রায় ২ মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। বিজ্ঞানীরা একে বলছেন ‘মিনি-মুন’ বা খুদে চাঁদ। গত এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়া বস্তুটি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত আমাদের গ্রহের চারপাশে অবস্থান করবে।


