আগুনে পুড়তে থাকা ঘরে দুই শিশুকে বাঁচানো চীনা কিশোরী হতে চায় সেনা
চীনে আগুনে পুড়তে থাকা একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করে প্রশংসায় ভাসছে ১৪ বছর বয়সী এক কিশোরী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে চার বছর বয়সী এক মেয়ে ও তার দুই বছর বয়সী ভাইকে বাঁচায় লং শি নামের ওই কিশোরী।

