সড়ক অবরোধ ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৭
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে দায়ের করা এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।



