শ্বশুরবাড়ি যাওয়ার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো প্রকৌশলীর
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



