ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, ইউরোপজুড়ে রাজপথে তরুণেরা
ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং জলবায়ু সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তরুণেরা। শুক্রবার (২০ নভেম্বর) ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এসব কর্মসূচি পালিত হয়।


