পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
রংপুরের পীরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপাকে পড়েছেন আমন ধান কাটা কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে গেছে অনেক কৃষকের ধান।


