খাগড়াছড়িতে সবজি ক্ষেতে মাটি খুঁড়তে গিয়ে মিললো পরিত্যাক্ত মর্টারশেল
খাগড়াছড়ি সদর উপজেলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি কায় কিসলু।


