টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য বলে ভাষ্য পুলিশের।



