‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনের সব কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তিনি এ সিদ্ধান্ত জানান এবং কোনো রাজনৈতিক দলে না ভেড়ার কথাও স্পষ্ট করেন।



