যাত্রীচাপে নাজেহাল বিমানবন্দর রেল স্টেশন
রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, কুড়িল, বসুন্ধরা, মিরপুর, আগারগাঁও ও আশপাশের এলাকার মানুষের কাছে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



