সরকারি উদ্যোগ নেই, ভিটেমাটি বাঁচাতে নিজেরাই বাঁধ নির্মাণে গ্রামবাসী
নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি বিলীন হচ্ছে। ভাঙন ঠেকাতে সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন, করেছেন মানববন্ধনও। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।



