‘পুরো দলই জানত’, স্যান্ডপেপার গেট নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যানক্রফটও
‘স্যান্ডপেপার গেট’ খ্যাত বল টেম্পারিং কেলেঙ্কারি ইস্যুতে ফের উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ২০১৮ সালের আলোচিত সেই ঘটনাটি দলের সবারই জানা ছিল-নিজের আত্মজীবনী ‘সবর’-এ সাবেক ওপেনার উসমান খাজার এমন বিস্ফোরক দাবির পরই শুরু হয় নতুন বিতর্ক।


