সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ
ঝিনাইদহে ইট দিয়ে মাথায় আঘাত করে সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৪) হত্যার অভিযোগ উঠেছে এনামুল হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার সকালে পৌরসভার কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।



