পার্বত্য চট্টগ্রাম থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের সাঁতারু: নৌবাহিনী প্রধান
পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে উঠে আসা সাঁতারুরা একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।



