স্বরাষ্ট্রের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম
‘দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’—এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। একই পোস্টে তিনি টেনে এনেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রসঙ্গও।


