পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয় দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড অন্য একজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।


