বাতিল হচ্ছে জার্মানির শিক্ষার্থী ভিসার পুরোনো অপেক্ষমাণ তালিকা
জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। আগামী বছরের শুরু থেকে ডিজিটাল পদ্ধতিতে ভিসার আবেদন গ্রহণ করা হবে।


