বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর
হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনও প্রায় সম্পন্ন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা।



