আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) ৫২-২ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে সংবাদিকতা বিভাগ।


