ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নিহত
পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। সোমবার (৯ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিম তীরের বুরকা গ্রামে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

