সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন
সাভারে পার্কিংয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

