৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জন নিয়োগ, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

