পাকিস্তানে ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের প্রস্তাব
পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে দেশজুড়ে গণভোট আয়োজনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথম ছয় মাসের মধ্যে এ বিষয়ে ২৮তম সংবিধান সংশোধনীর উদ্যোগ নেওয়া হতে পারে।
