১২ বছর পর মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু
ইসলামী ফ্রন্টের নেতা ও ইসলামী অনুষ্ঠানের টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ঘটনায় করা মামলায় ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে ১২ বছর পর মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।



