বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৫৭ এবং সাধারণ সম্পাদক পদে ৯২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তারা।



