ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু: প্রবাসীকল্যাণমন্ত্রী
আগামী ডিসেম্বর থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে চায় সরকার। প্রাথমিকভাবে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইটে কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।


