বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজশাহীর বাঘায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় জিয়া মিষ্টিবাড়ির সামনে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।


