হাম রোগীর স্যাম্পল চাঁদপুর থেকে ঢাকায় পাঠানোর ভুয়া স্লিপে টাকা আত্মসাতের অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষর জাল করে দফায় দফায় টাকা আত্মসাতের ঘটনায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা প্রমাণের কথা স্বীকার করলেও মৌখিক সতর্কতাতেই অভিযুক্তকে দায়মুক্তি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।


