ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে বদল: দিল্লির খুশি হওয়ার সুযোগ আছে কি
মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় মধ্যবর্তী নির্বাচনের সময় প্রায়ই পেন্ডুলামের মতো ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন দেখা যায়। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এসব নির্বাচন কার্যত রাজনৈতিক গতিপথ সংশোধনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে।


