ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বর এলাকায় এ সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে অন্তত পাঁচজন আহত হন।



