উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ
বরিশালের উজিরপুরের গ্রামীণ ব্যাংককে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বামরাইলের সানুহার এলাকায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।



