গাছের নিচে ফেলে যাওয়া বাবাকে শেষ পর্যন্ত ঘরে নিলেন বড় ছেলে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির কাছের গাছতলায় ফেলে যাওয়ার ঘটনার পর অবশেষে বড় ছেলের বাড়িতে আশ্রয় পেয়েছেন ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের পর বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ছেলে আজিজুল হক মোল্লা।


