পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে
মেজর লিগ সকারে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ইন্টার মায়ামি অধিনায়কের। তবে আপাতত তা কার্যকর হচ্ছে না। ফলে পরবর্তী ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে বাধা নেই মেসির।



