মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় দুই মেয়ে, কাভার্ড ভ্যানের চাপায় গেল প্রাণ
ময়মনসিংহের তারাকান্দায় কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফিরছিল দুই বোন। পথে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।




