আর্চারির সোনার লড়াইয়ে ১৫ বছরের সায়মা
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক আর্চারির মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন বাংলাদেশের সায়মা সালাহ উদ্দিন। ইরাকের সুলাইমানিয়ায় চলমান ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন বিকেএসপির এই শিক্ষার্থী।



