ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক, সবাই মাদ্রাসাছাত্র
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।




