সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ: কুষ্টিয়ার সাবেক এমপি রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় চার কোটি পাঁচ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।




