ঋণ বিতরণের তথ্য দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ৯ লাখ ২৪ হাজার ৮ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



