৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষ: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোট গণনা চূড়ান্ত পর্যায়ের দিকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশটির রাজনৈতিক সমীকরণে বড় ধরণের চমক দেখা যাচ্ছে। মোট প্রদত্ত ভোটের ৮৫.৬ শতাংশ গণনার পর দেখা যাচ্ছে, কোনো রাজনৈতিক জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।




