মজুরি বৃদ্ধিতে স্বস্তি, কালিয়াকৈরের কারখানায় শ্রমিকদের ঢল
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে সব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। গলায় পরিচয়পত্র (আইডি কার্ড) ঝুলিয়ে ও হাতে টিফিনের বাটি নিয়ে দলে দলে শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।


