অবরোধ ও অগ্নিসংযোগে পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও বিক্ষোভের কারণে আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সেতুর দুই প্রান্ত এবং এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী।

