ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এনজিও কর্মী নিহত
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন।

