বিহারে সামান্য দুটি আখের জন্য হত্যার পর পুকুরে ফেলা হলো দুই মাদরাসা ছাত্রের লাশ
ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় আখ ভাঙাকে কেন্দ্র করে ধাওয়া ও নির্মম মারধরের কয়েক দিন পর একটি পুকুর থেকে দুই মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই কিশোর মোহাম্মদ জায়েদ শহীদি ও আশরাফ আলী, যাদের দুজনেরই বয়স ১৪ বছর বলে জানা গেছে।

