গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, প্রাণে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও চারজন নিহত হয়েছেন। একই সময়ে চালানো একটি বিমান হামলায় হামাস প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবার প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাস।

